August 4, 2026, 7:49 pm
শিরোনাম :
প্রশ্ন করায় সাংবাদিককে হেনস্তার অভিযোগ গণপূর্তের প্রকৌশলীর বিরুদ্ধে বাংলাদেশে বিনিয়োগ মানেই ৩০০ কোটির বাজারে প্রবেশের সুযোগ : ববি হাজ্জাজ রাজউকের মোবাইল কোর্টে ২১ ভবনে অভিযান, ৩৩টি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ ট্রেন লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন হচ্ছে ৫ আগস্ট পটুয়াখালী‌তে এবার এইচএস‌সির খাতা দেখ‌ছে শিক্ষার্থীরা ১৬০৯ কোটি টাকার এক্সেল লোড প্রকল্প ‘লাইফ সাপোর্টে’ সাত বছরেও কেনা হয়নি মূল যন্ত্র, অর্ধেকের কম বাস্তবায়নে ঝুঁকিতে মহাসড়ক সুরক্ষা ‘৩% দুলাল’ বিতর্কে এলজিইডির নির্বাহী প্রকৌশলী আহসানুজ্জামান: দুর্নীতি, কমিশন বাণিজ্য ও রাজনৈতিক প্রভাবের অভিযোগে প্রশ্নের মুখে মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা

নালঘর ইসলামী পাঠাগার সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান

মোঃ সফিউল আলম চৌদ্দগ্রাম প্রতিনিধি

 

 

মোঃ সফিউল আলম চৌদ্দগ্রাম প্রতিনিধি

 

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার শ্রীপুর ইউনিয়নের নালঘর ইসলামী পাঠাগার ও সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ঈদ প্রীতি সমাবেশ ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

শনিবার দিনব্যাপী নালঘর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত এ আয়োজনে উপস্থিত ছিলেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল এডভোকেট রুকুনুজ্জামান শিল্পী এবং কুমিল্লার নাশিদ একাডেমির শিল্পীদের পরিবেশিত মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম।

নালঘর ইসলামী পাঠাগার ও সমাজ কল্যাণ পরিষদের সভাপতি এমদাদুল হক মাছুম এর সভাপতিত্বে ও সহ সেক্রেটারি ফখরুল আলম এর যৌথ সঞ্চালনায় এই সময় সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত আলেমেদ্বীন ডক্টর আবুল কালাম আজাদ বশার, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম, কুমিল্লা মেডিকেল সেন্টার ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার মুজিবুর রহমান এবং কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রশিবিরের সভাপতি মহি উদ্দিন রনি। এই সময় বিভিন্ন পর্যায়ের সামাজিক, ধর্মীয় ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত থেকে অনুষ্ঠান উপভোগ করেন। বক্তারা সমাজকল্যাণমূলক কর্মকাণ্ড সম্প্রসারণ, নৈতিক মূল্যবোধের চর্চা এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। দিনব্যাপী এই আয়োজন শেষে অংশগ্রহণকারীরা এমন উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।



ফেসবুকে আমরা