
কুমিল্লা প্রতিনিধি
পরিবার নিয়ে থাকার মতো একটি সময় ছিলনা কোন জায়গায় সম্পত্তি, তৎক্ষণিক সেই পরিবার থাকার জন্য নিজ মালিকানা থেকে আংশিক জায়গায় দেওয়া আজ পুরো জায়গায় জোরপূর্বক ভাবে দখল করে রেখেছে বলে একটি অভিযোগ করেন প্রতিবন্ধী জামাল উদ্দিন নামে এক ব্যাক্তি,
এটি কোনো সিনেমার দৃশ্য নয়, বাস্তবে দেখা যায় এমন একটি ঘটনা। কুমিল্লা সদর উপজেলা লালবাগ মধ্যম পাড়া গ্রামের মোহাম্মদ রুহুল আমিন প্রকাশ বালু মিয়া গংদের এক সময় দরিদ্রতার মধ্য দিয়ে পরিবার নিয়ে জীবন যাপন করতে হয়েছিলো, পরিবার নিয়ে থাকার মতো ছিলনা কোনো বসত বাড়ির জায়গা, এক সময় অতি দরিদ্রতার মধ্য দিয়ে চালাতে হতো পরিবার, তৎক্ষণিক একেই মহল্লার জামাল উদ্দিন ও বাচ্চু মিয়ার পূর্ব পুরুষরা রুহুল আমিন প্রকাশ বালু মিয়া পরিবার নিয়ে থাকার জন্য আংশিক জায়গায় দিয়ে থাকে প্রতিবন্ধী জামাল উদ্দিন গংরা, কিন্তু এতে করে পুরো জায়গায় জোরপূর্বক দখল করে রেখেছে বলে একটি অভিযোগ করেন প্রতিবন্ধী জামাল উদ্দিন ও বাচ্চু মিয়া গংরা। সরেজমিনে গিয়ে দেখা যায় দীর্ঘদিন ধরে বসত বাড়ির জায়গায়কে কেন্দ্র করে চলছে দুই পরিবারের মধ্যে দীর্ঘদিনের মামলা হামলা, লালবাগ মধ্যম পাড়া গ্রামের প্রতিবন্ধী জামাল মিয়া ও রুহুল আমিন প্রকাশ বালু মিয়া গংদের সাথে জমিজমা নিয়ে প্রতিনিয়ত চলছে মারামারি ও মামলা হামলার ঘটনা। অভিযোগ সুত্রে প্রতিবন্ধী জামাল উদ্দিন ও বাচ্চু মিয়া সাংবাদিকদের বিশেষ সাক্ষাৎকারে উল্লেখ করে বলেন, আমাদের এই বসত বাড়িটি আমাদের পূর্ব পুরুষদের ক্রয় কৃত সম্পত্তি, আমাদের পূর্ব পুরুষরা জীবিত থাকাকালীন পাশ্ববর্তী রুহুল আমিন প্রকাশ বালু মিয়া গংদের এক সময় পরিবার নিয়ে বসবাস করার মতো ছিলনা কোন জায়গায়, এমন অবস্থায় আমাদের পূর্ব পুরুষরা রুহুল আমিন গংদের বসবাসের জন্য আংশিক জায়গা দিয়ে থাকে পূর্ব পুরুষেরা, কিন্তু তাদেরকে থাকার ব্যবস্থা করে দেওয়া পুরো বাড়ির জায়গা দখল করে রেখেছে রুহুল আমিন ও বালু মিয়া গংরা,
এবং কি বিভিন্ন জায়গা থেকে বহিরাগত সন্ত্রাসী এনে অসংখ্য বার প্রতিবন্ধী জামাল উদ্দিন ও বাচ্চু মিয়ার পরিবারের উপর হামলা ও ভাংচুর করে থাকে বলে রুহুল আমিন গংরা, এই নিয়ে জামাল উদ্দিন ও বাচ্চু মিয়া বাদী হয়ে বিজ্ঞ আদালতে একটি মামলা দায়ের করে থাকে বলে জানান ভুক্তভোগী বাচ্চু মিয়া,
অভিযোগ সুত্রে বাচ্চু মিয়া উল্লেখ করে বলেন , জায়গায় সম্পত্তির মূল হচ্ছে দলিল পত্র দলিলের বাহিরে গিয়ে কোনো কিছুই সম্ভব নয়, রুহুল আমিন প্রকাশ বালু মিয়া গংদের পরিবার নিয়ে থাকার জন্য আংশিক জায়গায় দেওয়া আজ আমাদের পুরো সম্পত্তি ভুগ দখল করে যাচ্ছে রুহুল আমিন গংরা, প্রতিবন্ধী জামাল উদ্দিন ও বাচ্চু মিয়া গংদের দলিল কৃত সম্প্রতি জোরপূর্বক ভাবে দখল করে রেখেছে বলে থানায় একটি অভিযোগ দায়েল করে থাকেন বাচ্চু মিয়া। এবং কি বেশ কিছুদিন পূর্বে অভিযুক্ত জায়গায় রুহুল আমিন প্রকাশ বালু মিয়া গংদের পরিবার নিয়ে থাকার রয়েছে একটি ঘর, কিন্তু সেই জায়গা টি মালিকানা দাবী করে আদালতে একটি মামলা দায়ের করে থাকেন প্রতিবন্ধী জামাল উদ্দিন ও বাচ্চু মিয়া গংরা, তৎক্ষণিক অভিযুক্ত জায়গায় নির্মাণাধীন কোনো কাজ না করার নির্দেশনা দিয়ে থাকে আদালত ,
এতে করে বালু মিয়া গংরা পরিবার নিয়ে সাময়িক ভাবে থাকার জন্য ও ঘর মেরামতের জন্য স্থানীয় প্রশাসন ও গ্রামের গণ্যমান্য ব্যক্তিদের কাছে অনুতপ্ত হয়ে থাকে বালু মিয়া গংরা, তথ্যখনিক পরিবারের কথা চিন্তা করে বিজ্ঞ বিচারকরা ঘর মেরামতের অনুমোদন দিয়ে থাকে বলে জানাজায় , এবং কি অনুমোদন দেওয়ার সময় স্থানীয় প্রশাসন ও গ্রামের ব্যক্তিবর্গের কাছে একটি হলফনামা লিখিত ভাবে স্ট্যাম্প প্রদান করে থাকে রুহুল আমিন প্রকাশ বালু মিয়া গংরা , উল্লেখযোগ্য ভাবে
হলফনামায় উল্লেখ করে থাকে যে, শুধু মাত্র সময়িক ভাবে একটি ঘর মেরামত করবে, তার বাহিরে নতুন করে কোনো বসত বাড়ির কাজ না করার নির্দেশনা দিয়ে থাকে আদালত, এবং কি আদালতে রায় আসা পর্যন্ত উভয় পক্ষকে অপেক্ষা করতে হবে বলে এমন একটি হলফনামা লিখিত সাইন দিয়ে থাকে বালু মিয়া গংরা । এই সময় বাচ্চু মিয়া উল্লেখ করে বলেন, রুহুল আমিন প্রকাশ বালু মিয়া গংরা বর্তমানে তাঁরা আদালতের রায় অমান্য করে আরেকটি ঘর নির্মাণের চেষ্টা চালাচ্ছে বলে জানাজায়, তাই প্রশাসনের কাছে সুদৃষ্টি কামনা করে থাকে প্রতিবন্ধী জামাল উদ্দিন ও বাচ্চু মিয়া গংরা,
এই সময় বাচ্চু মিয়া বিজ্ঞ আইনজীবীদের উদ্দেশ্য করে বলেন একজন প্রতিবন্ধী লোকের জায়গায় জোরপূর্বক ভাবে দখল করে রেখেছে রুহুল আমিন গংরা,
তাই সকলের প্রতি আহবান জানান সঠিক তদন্তের মাধ্যমে একজন প্রতিবন্ধী ভাইয়ের যায়গা বুঝিয়ে দিয়ে প্রতিবন্ধী ভাইকে মুক্ত করার জন্য অনুরোধ জানান বাচ্চু মিয়া। অভিযোগ সুত্রে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উল্লেখ করে বলেন উভয় পক্ষের এ ধরনের একটা অভিযোগ পেয়েছি, তদন্তের সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।